দলিত সম্প্রদায় থেকে উঠে আসা উদ্যোক্তারা যেন এগিয়ে যেতে পারেন সেজন্য তাদের যথাযথ প্রশিক্ষণ ও অর্থায়ন দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আমরা উদ্যোক্তা’ প্লাপফর্মের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জনের জন্য বাংলাদেশকে অবশ্যই যথেষ্ট কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তাই নতুন উদ্যোক্তা তৈরির প্রক্রিয়া অব্যাহত রাখা খুবই জরুরি। এই প্রেক্ষাপটে সারাদেশে ছড়িয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে উদ্যোক্তা তৈরি করার দিকেও দিতে হবে বিশেষ মনযোগ।
আরো পড়ুন: স্ত্রীকে গালাগালি, অপমানে স্বামীর আত্মহত্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে ড. আতিউর বলেন, আমরা কাউকে পেছনে ফেলে এগুতে চাইলে তারাও আমাদের পেছন থেকে টেনে ধরবে। কাজেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থেই প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করতে হবে।
সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মিন্টু কামার মণ্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব নমিতা হালদার এবং সাবেক রাষ্ট্রদূত আব্দুল হান্নান।
ইত্তেফাক/বিএএফ
