সিনেমাপাগল ফরাসিদের প্রাণের উৎসব ‘কান’। এই উত্সব এখন সারা পৃথিবীর চলচ্চিত্রের সবচেয়ে প্রেসটিজিয়াস আলোচ্য ইভেন্ট। চলতি বছর ছিল কানের ৭২তম আসর। আয়োজনেই জানিয়ে দেওয়া হয়েছিল, প্রথবারের মতো এশিয়ায় বসবে কানের বিশেষ আয়োজন। যেটাকে বলা হয় ‘কান উত্সব সপ্তাহ’।
আগামী ১২ নভেম্বর হংকংয়ে বসবে এই আসর। এই আয়োজনকে বলা যেতে পারে কানের এশিয়া সংস্করণ। এরইমধ্যে চারদিকে গুঞ্জন ছড়িয়েছে, এশিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি। ৭২তম আসরে অফিসিয়াল সিলেকশনে থাকা ৬টি চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও সিনেমা দুনিয়ার খ্যাতিমান নির্মাতা ও বোদ্ধাদের অংশগ্রহণ থাকবে এই আয়োজনে।
আরো পড়ুন: আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনের
জানা গেছে, সেরা পরিচালকের পুরস্কার জয়ী বেলজিয়ামের ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেনের ‘ইয়াং আহমেদ’, ফরাসি নারী নির্মাতা সেলিন সিয়ামার ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’, ব্রাজিলের করিম আইনুজ পরিচালিত ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও’, ইতালির মার্কো বেলোচ্চিওর ‘দ্য ট্রেইটর’সহ আরো দুটি সিনেমা দেখানো হবে এই উত্সবে।
৬ দিনের কান উত্সব সপ্তাহের সমাপনী হবে ১৭ নভেম্বর। এরইমধ্যে শুরু হয়েছে টিকেট বিক্রি। থিয়েরি ফ্রেমো ও কান উত্সবের সভাপতি পিয়েরে লেসকিউরের সঙ্গে যৌথভাবে কান উত্সব সপ্তাহ আয়োজন করেছেন কে-ইলেভেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও নিউ ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের নির্বাহী ভাইস-চেয়ারম্যান আড্রিয়ান চেঙ।
ইত্তেফাক/বিএএফ
