বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত দুর্বল সরকার। আপনারা মাঠে নামেন, ইনশাল্লাহ সরকার বিদায় হয়ে যাবে। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, আপনি অনেক বড়ো মাপের এক নেতার কন্যা। কত সম্মান আপনার জন্য। দেশটাকে আর ধ্বংস করবেন না। আপনি দেশকে ভারতের কোনো করদরাজ্য হতে দেবেন না। আপনার বাবাও দেননি, আপনিও দেবেন না। আমি বলব, আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে পদত্যাগ করেন। জাতীয় সংসদ ভেঙে দেন। সব দলকে ফেয়ার একটা নির্বাচনের সুযোগ দেন। বাংলাদেশের গণতন্ত্রকে আর হত্যা করবেন না।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশবিরোধী চুক্তি বাতিল, আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভোলার ঘটনার দ্রুতবিচার ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’তে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তৃতা করেন।
ইত্তেফাক/এমআরএম
