কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ একটি মিনিট্রাক জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশধার গ্রামের মো. আহ্লাদ মিয়া(৪০) এবং একই গ্রামের মো. জুলহাস(২০)।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কামান্ডার বিএন শোভন খান জানান, গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এএম
