কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৫:৩৮

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার রাতে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতারা হলেন- উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকুনুজ্জামান (৪৮)। তারা বাড়ি ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামে। অপরজনের নাম রবীন্দ্র চন্দ (৫২)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। সে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করত বলে জানা গেছে।   

জানা যায়, বুধবার রাতে উপজেলার আনালিয়া বাড়ি গ্রামে এক কৃষকের বাড়িতে একটি গরু অসুস্থ হয়ে পড়লে নিহত দুজন মিলে গরুটিকে চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছিলো। তারা হাতিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের নিচে কাটা পরে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। রাতে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায়। 

কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল্লা ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম