দেশে ফিরেছেন মির্জা ফখরুল

২১ দিন পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সিঙ্গাপুরে চিকিত্সা শেষে একটি বৈঠকে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যান ফখরুল। সেখানে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) ঐ বৈঠকে যোগ দেন তিনি। পরে সেখান থেকেই গতকাল দেশে ফেরেন। এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। চলতি বছরের মার্চে বিএনপিকে এই সংস্থার স্থায়ী সদস্য করা হয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।