স্বাধীনতা কাপ ফুটবল হতে বিদায় নেওয়া মোহামেডান ফুটবলাররা এখন ছুটি কাটাচ্ছেন। টুর্নামেন্টের গ্রুপপর্ব বিদায় নেওয়ার পর খেলোয়াড়দের ক্যাম্প ছুটি ঘোষণা করা হয়েছে।
ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপপর্ব হতেও মোহামেডান বিদায় নিয়েছিল। মোহামেডানের এমন বিদায়ের পর আরো ভালোভাবে অনুশীলন করার কথা। কিন্তু সেটা উল্টো হয়েছে। পুরো ছুটি কাটাতে চলে গেছেন খেলোয়াড়রা। ক্লাব আবাসিক ক্যাম্প বন্ধ রেখেছে। সামনে লিগ। নির্বাচনের পর নতুন তারিখ ঘোষণা দেবে বাফুফের লিগ কমিটি। তার আগে মোহামেডান ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারত।