গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নারায়ণ চন্দ্র (৬০) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণ চন্দ্র গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বুজরুক বোয়ালীয়া মধ্যপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন: নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলুনকর্মীর মৃত্যু

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, নারায়ণ চন্দ্র রাতে ১১টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশায় উপজেলার হানিফ এন্টার প্রাইজের টিকিট কাউন্টারে দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখি দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম