নেত্রকোনায় সেলুনে কর্মরত অবস্থায় খেলন রবিদাস (১৪) নামে এক সেলুন কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে এ ঘটনা ঘটে। খেলন রবিদাস ঠাকুরাকোনার মুচি নন্দু রবিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বিদ্যুৎচালিত কাটার মেশিন দিয়ে এক ব্যক্তির চুল কাটার সময় সে বিদ্যুৎস্পষ্ট হয়। পরে তাকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারীসহ নিহত ২
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের আবেদনের কারণে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
