বন্ধ হতে পারে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্স দেখা!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

নেটফ্লিক্স সাবস্ক্রিপশন একটু ব্যয়বহুল, যেখানে মাসে অনেক টাইপের সাবস্ক্রিপশন রিনিউ করতে হয়, আবার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন নেটফ্লিক্স আপনার জন্য অনেক ব্যয়বহুল। কিন্তু তাই বলে তো মুভি আর টিভি সিরিজ স্ট্রিমিং বন্ধ থাকবে না। তাই এরকম অনেক কমিউনিটি পাওয়া যায় যারা একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনেকের সঙ্গে শেয়ার করে চার্জ ভাগাভাগি করে নেটফ্লিক্স ইউজ করে। কিন্তু নেটফ্লিক্সের মতো কোম্পানির কাছে এটা লস বিজনেস, তাদের নজরে এই ব্যাপারটি চলে এসেছে আর হয়তো সামনে তারা আর পাসওয়ার্ড শেয়ার করতে দেবে না।

বর্তমানে নেটফ্লিক্স প্রিমিয়াম প্ল্যানে চারটি স্ক্রিন একসঙ্গে ইউজ করা যায়, কিন্তু কতগুলো ডিভাইজ লগইন থাকতে পারবে সেই ব্যাপারে কোনো লিমিটেশন নেই। এখন নিশ্চয় একসঙ্গে চারজন একই সময়ে স্ট্রিম করে না, তাই বেশ কয়েকজন মিলে একসঙ্গে পাসওয়ার্ড শেয়ার করে অ্যাকাউন্ট ইউজ করা যায়।

সামনে হয়তো নেটফ্লিক্স, ঠিক কতটা ডিভাইজ এক অ্যাকাউন্টের সঙ্গে লগইন থাকবে সেটার লিমিট করতে পারে, যেটা বর্তমানে আনলিমিটেড। নেটফ্লিক্সের সিএফও স্পেনসার নিউমান বলেন, ‘আমরা প্রতিনিয়ত দেখছি যে, ব্যবহারকারীদের মধ্যে অনেকেই তাদের বন্ধুদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করে তা উপভোগ করছে। এতে করে নেটফ্লিক্সয়ে বিভিন্ন রকম টেকনিক্যাল ত্রুটির সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ সমস্যা সমাধানে আমরা পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।’

যা হোক, এই স্টেটমেন্টে কোনো কিছু লেখা নেই যে, এটা কবে বা কখন থেকে চালু করা হবে। কিন্তু নেটফ্লিক্স তো আর পাগল নয়, তাই না? অনেকেই বন্ধুর অ্যাকাউন্ট থেকে নেটফ্লিক্স ইউজ করেন, নেটফ্লিক্স চায় আপনি বন্ধুর ওপরে নির্ভরশীল না হয়ে সরাসরি নিজের সাবস্ক্রিপশন চালু করুন, এর জন্য হয়তো এ পদক্ষেপ নেওয়া হবে।

জানি না এটা কোম্পানির জন্য কতটা ভালো ব্যাপার হতে পারে, তারা জোরপূর্বক ইউজারদের আলাদা আলাদা সাবক্রিপশন কিনতে বাধ্য করবে আর এদের রেগুলার প্ল্যানের দাম ও প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর থেকে বেশি। এমনিতেই একসঙ্গে কতগুলো স্ক্রিন একইসঙ্গে চলতে পারবে তার ওপরে লিমিট রয়েছে আগে থেকেই এবার হয়তো কতগুলো অ্যাকাউন্ট লগইন থাকবে তার ওপরেও লিমিট আনা হবে।