খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

খুবি সংবাদদাতা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শুক্রবার স্নাতক একাদশ আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড-২০১৯ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

খুবির ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপি­নের লেকচার থিয়েটারে বাংলাদেশ ম্যাথমেটিকাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার।