সুনামগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর মিসবাহ এমপি বলেছেন, আমি মনে করি খেলাঘর যারা করে তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে লালন করে বেড়ে উঠবে। তারা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠবে। খেলাঘর শিশুদের একটি প্রাচীন সংগঠন। শিশুদের ওপর জোর করে কিছু চাপিয়ে দিবেন না। শিশুকে তার ইচ্ছার মর্যাদা দিতে শিখতে হবে। তার মধ্যে সাংস্কৃতিক ও খেলাধুলা চর্চা অবশ্যই রাখতে হবে।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা খেলাঘরের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদের পরিচালনায় ও খেলাঘরের সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, কেন্দ্রীয় খেলাঘরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, মৌলভীবাজার খেলাঘরের সভাপতি মাহবুবুর রহমান, জেলা খেলাঘরের সহ-সভাপতি অলক ঘোষ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভার শুরুতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।