বরিশাল অফিস
নগরীর কীর্তনখোলা মিলনায়তন হলরুমে শুক্রবার বিভাগীয় প্রতিনিধি সভা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা বরিশাল বিভাগীয় কমিটি।
পিএসপি-২০১৯ বাতিল করাসহ বিদেশি কোম্পানি নয়, জাতীয় সক্ষমতা অর্জনে বাপেক্সকে শক্তিশালী করার দাবিতে এ সভার আয়োজন করা হয়। বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
বরিশাল তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা বরিশাল জেলা কমিটির আহ্বায়ক কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য কমরেড অধ্যাপক আব্দুস ছত্তার, কেন্দ্রীয় সদস্য অ্যাড. সোহেল আহমেদ, কমরেড হালিম প্রমুখ।