লালমোহনের চরকচুয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে নারীরা

লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের অন্তর্গত এই চরে প্রায় ৩০ বছর আগে জনবসতি শুরু হলেও সেখানে নেই কোনো চিকিত্সা ব্যবস্থা। রোগ নিরাময়ের জন্য স্থানীয় হাতুড়ে ডাক্তার ও খনকার-কবিরাজদের ঝাঁড় ফুঁকই চরকচুয়ায় বাসিন্দাদের একমাত্র ভরসা। চরকচুয়ার নারী ও শিশুরা একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানান। চরের বাসিন্দাদের জ্বর, সর্দি-কাশি কিংবা ডায়েরিয়া-আমাশয় হলে তেতুঁলিয়া নদী পাড়ি দিয়ে তাদের যেতে হয় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এছাড়া মাতৃত্বকালীন নারী এবং সাধারণ জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদেরকে নিয়ে চরম বিপাকে পড়তে হয় চরকচুয়াবাসীর।