মীর্জাগঞ্জে ইলিশ ধরার জাল জব্দ

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলার স্থানীয় পায়রা নদীতে মা ইলিশ শিকার করায় বৃহস্পতিবার রাতে উপজেলা মত্স্য অধিদপ্তর অভিযান চালিয়ে ১ হাজার মিটার সাইন জাল আটক করে। এছাড়া শুক্রবার সকালে উপজেলার দেউলী বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। উভয় অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

জব্দকৃত পিরানহা মাছ মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের উপস্থিতিতে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয় এবং আটককৃত সাইন জাল পুড়িয়ে ফেলা হয়।