নেত্রকোনায় বিদ্যুত্স্পৃষ্টে সেলুনকর্মীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে একটি সেলুনে কর্মরত অবস্থায় খেলন রবিদাস নামে এক কর্মচারী বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শুক্রবার সকালে মারা গেছেন। তিনি ঠাকুরাকোনার মুচি নন্দু রবিদাসের ছেলে।

বিদ্যুত্স্পৃষ্ট রবিদাসকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের আবেদনের কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়।