তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
তজুমদ্দিনে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে নয় জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় ৪০ হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়।
উপজেলা মত্স্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, আটককৃত জেলেদের জেল জরিমানার পাশাপাশি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা মত্স্য অফিসের হেফাজতে রাখা হয়।