বগুড়ায় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

বগুড়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাসহ দর্শনার্থীরা আলোকচিত্র দেখতে ভিড় জমান। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রশাসক ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মকবুল হোসেন আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদত্ আলম ঝুনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়ার তিনজন বীর মুক্তিযোদ্ধা।