উলিপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জন আহত

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে। উলিপুর-রাজারহাট সড়কের সরফদি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে জেএসএ থ্রি হুইলার গাড়িতে করে উলিপুর আসার পথে ঐ স্থানে গাড়িটি উলটে গিয়ে রাস্তার পাশের একটি গাছে আটকে যায়। এ সময় ১১ যাত্রী আহত হয়।

উলিপুর থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।