রাঙ্গামাটি প্রতিনিধি
গতকাল রাঙ্গামাটি প্রেসক্লাবে অনুসন্ধানীমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত্ হোসেন রুবেল, রাঙ্গামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙ্গামাটি সাংবদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহমেদ, রিপোর্টার্স ইউনিটির হেফাজতুল সবুজ, সাংবাদিক হিমেল চাকমা, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবির প্রশিক্ষক মো. শাহ আলম। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।