খাবার গেল এতিমখানায়
হাজীগঞ্জ ( চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জে বাল্যবিবাহ দেওয়ার দায়ে কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামে কনের (১৬) বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা মো. গোলামুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া সাত দিনের জেল প্রদান করেন। এসময় বরপক্ষের জন্য আয়োজনকৃত সকল খাবার লাউকরা এতিমখানায় প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া জানান, মেয়ের বিবাহের পূর্ণ বয়স না হওয়ায় তাকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
হাটিলা পূর্ব ইউপি চেয়ারম্যান মির্জা জলিলুর রহমান দুলাল জানান, জন্মনিবন্ধন অনুযায়ী কনের বয়স ১ বছর ৬ মাস কম হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বিয়ে বন্ধ করে দিয়েছে এবং কনের বাবাকে সাত দিনের জেল দিয়েছে।