সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়া উপজেলার টলট গ্রামের ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে বাল্যবিয়ের আসর থেকে উদ্ধার করে নিজ হেফাজতে নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ। আটক ঘটক, বরের চাচা ও বন্ধুকে আটক করে কারাদণ্ড প্রদান করেন।
শুক্রবার বিকালে টলট গ্রামে মেয়েটির বিয়ের আয়োজন চলছিল। বিয়েবাড়িতে উপস্থিত হন নির্বাহী কর্মকর্তা জামাল আহমেদ। এ সময় কনের বাবা ও বরসহ অনেকে পালিয়ে গেলেও ঘটক ইসমাইল হোসেন, বরের চাচা আনোয়ার হোসেন ও বন্ধু শাহীন শেখকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জামাল আহমেদ এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তিন জনকে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ৫ম শ্রেণির ঐ ছাত্রীর শিক্ষাবাবদ সকল খরচের দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করবে মর্মে নির্বাহী কর্মকর্তা জামাল আহমেদ ছাত্রীর মাকে আশ্বাস দেন।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, বিয়ের আসর থেকে কনেকে উদ্ধার করি। এবং ঘটক ও বরের স্বজনদের কারাদণ্ড প্রদান করা হয়।