ভালুকায় মাকে গলা কেটে হত্যা

ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মরিয়ম বেগম (৭০) নামে এক বৃদ্ধা মাকে গলা কেটে হত্যা করেছে মোস্তফা (৪৫) নামের এক পাষণ্ড ছেলে। 

হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু জানান, ভাইদের মধ্যে মরিয়ম বেগমের থাকার ঘর ও জমিটুকু নিয়ে বিরোধের কারণে বেশ কয়েকবার দরবার সালিস করেন, কিন্তু কোনো পক্ষই সালিস মানেনি। ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মাকে খুন করার ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।