বিজিবি-বিএসএফ সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করবে

পঞ্চগড়ে মতবিনিময় সভা

 পঞ্চগড় প্রতিনিধি

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একযোগে কাজ করতে একমত পোষণ করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বিওপিতে বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বিএসএফের শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিজিবির পক্ষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ ও বিএসএফের পক্ষে বিএসএফের শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অশ্বিনী কুমার সিং নেতৃত্ব দেন। এ সময় বিজিবি ও বিএসএফের সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।