চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পাঁচ জন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে এক দুর্ধর্ষ ক্যাডারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, তিনটি ছুরি ও গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রুহুল আমিন, তুহিন প্রকাশ তুফান, আবদুল কাদের সুজন, জাবেদ প্রকাশ ভাগিনা জাবেদ ও রায়হান আহমেদ রনি।