রাষ্ট্রীয় মর্যাদায়

এনামুল হক ফিটু

চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. এনামুল হক ফিট (৬৭) গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার জানাজার নামাজ বিকেল সাড়ে ৪টায় মৃধাপাড়া গোরস্থানে অনুষ্ঠিত হয় এবং সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. এনামুল হক ফিটু বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন। এ ছাড়াও তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।