এম. এ জলিল
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বের সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম.এ জলিল (৮০) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৪ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা বানেশ্বর সরকারি কলেজ চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় গ্রামের বাড়ি চারঘাটের হলিদাগাছীতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
হারান মিত্র
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারান মিত্র (৩২) গত বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের সুভাষ মিত্রের একমাত্র ছেলে। তার সহধর্মিণী নুপুর উপজেলার চাঁদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।
মো. রমিজউদ্দিন ফকির
ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট, নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট, নরসিংদী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমিজউদ্দিন ফকির (৮৫) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনজুর এলাহী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম রাখিল প্রমুখ।
০