রানা প্লাজা ধসের ৭৮ মাসের পূর্তি উপলক্ষে রানা প্লাজার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতৃবৃন্দ এবং রানা প্লাজায় নিহত পরিবারের সদস্যরা রানা প্লাজা চত্বরে নির্মিত স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নের্তৃবৃন্দ শপথ নেন যে, যতদিন পর্যন্ত সোহেল রানাসহ সকল দোষীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত শ্রমিকদের আন্দোলনে বাংলাদেশ গার্মেন্ট সংহতি একাত্মতা বজায় রেখে যাবে। এসময় সংগঠনের সাভার থানা শাখার আহ্বায়ক শাহ আলম, সম্পাদক সেলিনা আক্তার, নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।