ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকছেদ মিয়ার নির্মাণাধীন ছয়তালা ভবন থেকে পড়ে বোরহান উদ্দিন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার কেলিয়া গ্রামে।

বাড়ির মালিক মোকছেদ মিয়া জানান, বুধবার বিকেলে পৌরসভার লাকুরিয়াপাড়া মহল্লায় নির্মাণাধীন ছয়তলা ভবনে কর্মরত অবস্থায় পাঁচতলা থেকে পা পিঁছলে নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন বোরহান। রাজধানীর ট্রমা হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা যান।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সরিষাবাড়ী গ্রামের আলতাফ আলীর বাড়িতে গিয়ে তাঁর ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রাবেয়া আক্তারের বাল্যবিবাহ ভেঙে দিয়েছেন।

 বাল্যবিবাহের দায়ে রাবেয়ার মা ওজিফা বেগমকে তিন হাজার টাকা জরিমানা করেন তিনি।

জানা গেছে, নোটারি পাবলিকে এফিডেভিট মূলে রাবেয়ার বয়স ও অন্য ভুয়া তথ্য দিয়ে বিয়ের আয়োজন করে তার পরিবার। ইউএনও জানান, বাল্য বিবাহ দায়ে জরিমানা ছাড়াও পূর্ণ বয়সে মেয়ের বিয়ে দেবে- এমন মুচলেকা নিয়ে সকলকে সতর্ক করা হয়।