দার্জিলিংয়ে ১০ কি.মি জগিং করলেন মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার জগিং করতে দেখা গেল দার্জি‌লিংয়ে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখা গেল ১০ কিলোমিটার জগিং করতে। তার সঙ্গে ছিলেন তার অনুচর ও সাংবাদিকরা। এই জগিংয়ের উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বাড়ানো। এই সময়েও মুখ্যমন্ত্রী নজর রেখেছেন মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। ৬৪ বছরের তৃণমূ‌ল নেত্রী আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে কার্সিয়াং থেকে মহানদী অঞ্চলের ৫ কিমি অঞ্চলটিতে নেমে এসে আবার উপরে উঠে যান। এই জগিং চলাকালীন স্থানীয় মানুষদের সঙ্গে তিনি সৌহার্দ্য বিনিময় করেন এবং জলবায়ু ও সবুজ সংরক্ষণ নিয়ে কথাও বলেন। -এনডিটিভি