ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে সাধারণ নির্বাচনের বিষয়ে ব্রিটিশ এমপিদের সিদ্ধান্তের ওপর এর কার্যকরের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রধানমন্ত্রী বরিস জনসন ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। যদি নির্বাচনে এমপিরা সমর্থন দেন তাহলে ইইউ ব্রেক্সিট কার্যকরের সময়সীমা পেছাবে না। এজন্য ইইউ আগামী সোমবার কিংবা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবে। ইইউ কূটনৈতিকদের বৈঠকে ফ্রান্সের কূটনীতিক বলেন, সময়সীমা পেছানোর সময় এখন নয়। পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিসের সিদ্ধান্তের বিষয়ে ভোটের পরই ইইউ সময় বেশি না কম বাড়াবে সেই সিদ্ধান্ত জানাবে। তবে শেষ পর্যন্ত ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকর হচ্ছে না বলে জানা গেছে। - দ্য গার্ডিয়ান