নিশ্চুপ বিপাশা!

 

বিয়ের পর কয়েকদিন স্বামী নিয়ে ঘোরাঘুরি ছাড়া পরবর্তীতে আর কোনো আলোচনায় ছিলেন না তিনি। নতুন কোনো সিনেমাও নেই। অনেকটা ডুব মারার মতো অবস্থা। অনেকদিন পর ভারতের গণমাধ্যমে আবারো বিপাশা বসু। শোনা যাচ্ছে, বিপাশার ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। মা হতে যাচ্ছেন বলিউডের এই তারকা।  সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিপাশার স্বামী করণ সিং গ্রোভারের একটি ছবি দেখে এমনই প্রশ্ন তুলেছেন তার ভক্তরা। বলিউডের প্রযোজক রমেশ তারুনির দেওয়া দিওয়ালি পার্টিতে করণ সিংয়ের সঙ্গে হাজির হয়েছিলেন বিপাশা। এদিন ধূসর রঙের লেহেঙ্গা চোলিতে বেশ সুন্দর দেখাচ্ছিল বিপাশাকে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বিপাশার এই ছবি দেখেই অনেকের ধারণা বিপাশা হয়তো বা মা হতে চলেছেন। 

যদিও আবার অনেকের মতে, বিপাশা সন্তান সম্ভবা একেবারেই নন, পোশাকের কারণেই তাকে এমনটা দেখাচ্ছে। যদিও বিপাশা কিংবা করণও এ বিষয়ে মুখ খোলেননি। এখন পর্যন্ত নিশ্চুপ বিপাশা।

উল্লেখ্য, ২০১৫ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু।