পতিতপাবন মণ্ডল শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয়,এসএসসি-২০২০’এর পরীক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমাদের ‘বাংলা দ্বিতীয়পত্রে’ আজ দেয়া হলো বহুনির্বাচনি নমুনা প্রশ্ন।
১. মানুষের কণ্ঠ নি:সৃত বাক সংকেতের সংগঠন কে কী বলে?
ক.ধ্বনি খ.শব্দ গ.বাক্য ঘ.ভাষা
২.ভাষার জগতে বাংলার স্থান কততম?
ক. চতুর্থ খ.ষষ্ঠ গ.অষ্টম ঘ.নবম
৩ .ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?
ক.চলিতরীতি খ.সাধুরীতি
গ.আঞ্চলিক রীতি ঘ.সবকটি
৪.চলিত রীতির উদাহরণ কোনটি?
ক. বন্য খ.শুষ্ক গ.তুলো ঘ.সহিত
৫.কোনটি দেশি শব্দ নয়?
ক.কুলা খ.গঞ্জ গ.ডাগর ঘ.চাকু
৬.বাংলা ব্যাকরণের প্রধান প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. চারটি খ.তিনটি গ. দুটি ঘ.পাঁচটি
৭.শব্দতত্ত্বের অপর নাম কী?
ক.বাক্যতত্ত্ব খ.রূপতত্ত্ব
গ.ধ্বনিতত্ত্ব ঘ.পদক্রম
৮.কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. ঋ খ.উ গ. অ ঘ.আ
৯. কোনটি অঘোষ ‘হ’ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?
ক. ঃ খ.ক্ষ গ. ং ঘ. ১০.ঊষ্মবর্ণ কোনটি?
ক. জ খ. চ গ. ঞ ঘ.স
১১. কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
ক. ভ্রু>ভুরু খ.দেশি>দিশি
গ.বসতি>বসিত ঘ.ধোবা>ধোপা
১২.স্বভাবত মূর্ধন্য-ণ হয়েছে কোনটিতে?
ক. বাণিজ্য খ. বিশ্লেষণ
গ. উদাহরণ ঘ.রামায়ণ
১৩.‘হিংসা + উক = হিংসুক’ কোন সন্ধির উদাহরণ?
ক.তত্সমস্বরসন্ধি খ.তত্সমব্যঞ্জনসন্ধি
গ.খাঁটি বাংলা স্বরসন্ধি
ঘ.তত্সম ব্যঞ্জনসন্ধি
১৪.‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কী?
ক. গা+অক খ.গায়+ক
গ.গৈ+অক ঘ.গা+য়ক
১৫.নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক.পরস্পর খ.পরিষ্কার
গ.দুস্তর ঘ.অহরহ
১৬.নিচের কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
ক.রাজপুত খ.পঙ্কজ
গ.প্রবীণ ঘ.জলধি
১৭.গঠন অনুসারে শব্দ কত প্রকার?
ক.পাঁচ খ.চার গ.তিন ঘ.দুই
১৮.কোন উপসর্গটি খাঁটি বাংলা এবং তত্সম উভয় উপসর্গের মধ্যে বিদ্যমান?
ক.প্র খ.বি গ.স ঘ.অভি
১৯.কোনটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ?
ক.আকণ্ঠ খ.আকাশ
গ.বিপক্ষ ঘ.সুতীক্ষ
২০. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?
ক.সংস্কৃত ধাতু খ.সাধিত ধাতু
গ. যৌগিক ধাতু ঘ.বিদেশাগত ধাতু
২১.বাংলা ‘কাট্’ ধাতু সংস্কৃত কোন ধাতু থেকে গঠিত?
ক. কৃত্ খ.কথ্ গ. কৃ ঘ.গঠ্
২২.ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, তাকে কী বলে?
ক. ধাতু খ.কৃত্-প্রত্যয়
গ.তদ্ধিত-প্রত্যয় ঘ.বিভক্তি
২৩.‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক.বচ্+ক্তি খ.বচ্+উক্তি
গ.বচ্+তি ঘ.উক্+তি
২৪.কোনটি ভিন্ন অর্থে ‘সহি’ উত্পন্ন শব্দ?
ক.জুতসই খ.মানানসই
গ.টেকসই ঘ.টিপসই
২৫.কোনটি ‘মানব’ শব্দের প্রকৃতি-প্রত্যয়?
ক.মনু+ষ্ণিক খ.মা+নব
গ.মানু+ব ঘ.মনু+ষ্ণ
উত্তরা:
১.ঘ.ভাষ ২. ক. চতুর্থ ৩. ক. চলিতরীতি ৪. গ.তুলো ৫. ঘ.চাকু ৬. ক.চারটি ৭.খ.রূপতত্ত্ব ৮. গ. অ ৯. ক. ঃ ১০. ঘ.স ১১.ক.ভ্রু>ভুরু ১২. ক.বাণিজ্য ১৩.গ.খাঁটি বাংলা স্বরসন্ধি ১৪. গ.গৈ+অক ১৫. ক.পরস্পর ১৬. গ.প্রবীণ ১৭. ক.পাঁচ ১৮. খ.বি ১৯. খ.আকাশ ২০. 01 খ.সাধিত ধাতু
২১. ক. কৃত্ ২২. খ.কৃত্-প্রত্যয়
২৩.ক.বচ্+ক্ত ২৪.ঘ.টিপসই
২৫.ঘ.মনু+ষ্ণ