চট্টগ্রামে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক সেমিনার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ডিভাইন আইটি লিমিটেড, একটি এনবিআর তালিকাভুক্ত সফটওয়্যার কোম্পানি গত ২৩ অক্টোবর ২০১৯ চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত স্থানীয় প্রতিষ্ঠানসমূহের জন্য ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওপর একটি সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ রাজস্ব বোর্ড কর্তৃক নিবন্ধিত কোম্পানিসমূহ হতে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে মূসক ৯.১ প্রদানের যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল সেমিনারের মূল লক্ষ্য।

ডিভাইন আইটি লিমিটেড, চট্টগ্রামের অপারেশন ম্যানেজার দেবাশিস মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠান এ মূল বক্তব্য প্রদান করেন ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফকরুল হাসান রাসেল। রাসেল জানান, যে কোনো ব্যাবসায়িক প্রতিষ্ঠান তাদের লেনদেন ও টার্নওভারের তথ্য এতদিন ইচ্ছামতো সংরক্ষণ করলেও এখন তা নিয়ন্ত্রণে আনছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বছরে ৫ কোটি টাকা বা তার বেশি টার্নওভার হলে প্রতিষ্ঠানের বিক্রয় বা লেনদেন তথ্য এনবিআর অনুমোদিত সফটওয়্যার বা কম্পিউটার সিস্টেমে সংরক্ষণ করতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ন্যায্য ভ্যাট আদায় সফটওয়্যারভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলক করে দিয়েছে এনবিআর।

মূলত অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা এনবিআরকে ঠিকমতো পরিশোধ করে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান বুক রেজিস্টার বা ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করায় তা নিরীক্ষা করে সঠিক তথ্য পাওয়া যায় না। কিছু প্রতিষ্ঠান ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) কিংবা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করলেও তার যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব কারণেই নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করছে এনবিআর। ডিভাইন আইটি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যারও প্রিজম ভ্যাট এনবিআর অনুমোদিত সফটওয়্যার । আর এই প্রিজম ভ্যাট নিয়ে অনুষ্ঠানে প্রেজেন্টেশান প্রদান করেন উপব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন মুকুট।