সমৃদ্ধির ২০ বছরে প্রিমিয়ার ব্যাংক

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সমৃদ্ধি ও সাফল্যের ২০ বছর উদ্যাপন করল দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকের কার্যালয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। সমৃদ্ধিময় ২০ বছরের এই পথচলায় প্রিমিয়ার ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দেশের জনমানুষের আস্থাও অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আব্দুস সালাম মুর্শেদী এমপি, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম (এফসিএমএ)। — প্রেস বিজ্ঞপ্তি