শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় আটক দুই

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলার হলদিবুনিয়ায় এক স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় মোংলা থানায় মামলার পর পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করেছে। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, এ ঘটনায় স্কুলশিক্ষিকার পিতা রবিন মল্লিক সুনির্দিষ্ট ১৩ জনসহ অজ্ঞাত আরো আট/দশ জনের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় দুইজনকে আটক করা হয়।