শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হয়েছে ঐ গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুর রাজ্জাক (২২)। শনিবার ভোররাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজন ও ডালিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির সামনে রাস্তার ওপর বৃষ্টির পানি জমে থাকলে তা নিষ্কাশন করতে যায় আব্দুর রাজ্জাক ও তার বাবা। এ সময় মফিজউদ্দিনের বাড়ির সামনে পানি নিষ্কাশন করতে বাধা দেয় তার ছেলে ও ছেলে বউরা। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে আসামিরা রাজ্জাক ও তার বাবাকে পিটিয়ে আহত করে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে রাজ্জাকের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।