চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিনের বাদশা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাইফুল ইসলাম (৩১), মুক্তার রহমান (২৭) ও শীপন চন্দ্র (২৯)। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানিয়েছেন, জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে এমন চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।