রায়গঞ্জে বেড়েই চলছে পেঁয়াজের দাম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

রায়গঞ্জে পেঁয়াজের দাম বেড়েই চলছে। প্রায় এক মাস যাবত্ পেঁয়াজের দাম হঠাত্ করে বেড়ে ৮০-১০০ টাকায় দাঁড়ায়। গত এক সপ্তাহে তা বেড়ে ১০০-১২০ টাকায় পৌঁছেছে।

শনিবার উপজেলার সবচেয়ে বড়ো পাইকারি মোকাম চান্দাইকোনা বাজারসহ এলাকার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ আগের চড়া দামের সঙ্গে আরো এক দফা দাম বেড়েছে।

চান্দাইকোনা বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী ঝড়ু আকন্দ জানান, পেঁয়াজ আগের চেয়ে পাইকারি দাম কেজি প্রতি ১০-১৫ টাকা বেড়েছে। তাই তিনি এখন ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন।