একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর পক্ষকাল। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত জনপদ। পাড়ায় পাড়ায় স্থাপিত হয়েছে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের আড্ডায় মেতে থাকে এলাকা। মিছিল শোভাযাত্রা, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা-এর সবই চলছে। আবার রিকশা অথবা ভ্যানে মাইক লাগিয়ে গানের সুরে ভোট প্রার্থনাও চালু হয়েছে কোথাও কোথাও। তেমনই গতকাল কমলাপুর এলাকায় দেখা যায় তেমন চিত্র। গোটা মহানগরীতেই এমন প্রচারণা চলছে জোরেশোরে। এতে প্রার্থীরা সুবিধা পেলেও শব্দদূষণে নাকাল নগরবাসী। তবে সান্ত্বনা-এ যে ভোট উত্সব।