সর্বশেষ পাকিস্তান সফরে দলের সঙ্গে ছিলেন না লাসিথ মালিঙ্গা। নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি অধিনায়ক পাকিস্তান সফরে না গেলেও তারুণ্যনির্ভর দলটি পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। শ্রীলঙ্কা দল বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবেন লঙ্কানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মালিঙ্গাকে দলের সঙ্গে পেয়ে উজ্জীবিত বাকি সদস্যরা। মালিঙ্কা বলেন, নতুনদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি, ‘এটা একটি ভালো সুযোগ আমার জন্য। আমার ক্রিকেটীয় জ্ঞান এবং অভিজ্ঞতা নতুনদের সঙ্গে শেয়ার করার উপযুক্ত সময়।’ আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ওভারের ক্যারিশমাটিক বোলিং কিংবা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় সবকিছুই বলে দিচ্ছে দলে থাকাটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।