শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীকে ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিবৃতি দাতারা হলেন লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. মোঃ ইদ্রিস আলী, সদস্য সচিব প্রদীপ কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ নুরুল ইসলাম, আলহাজ মুজিবর রহমান, মোঃ হাফিজুর রহমান, আমান উল্লাহ আমান, মোঃ মনিরুল ইসলাম, রতন কুমার দেবনাথ, ফারহানা হক, গোলাম মোস্তফা প্রমুখ। বিবৃতি দাতাগণ আশা প্রকাশ করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তাঁর দলের নির্বাচনী ইশতেহারে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করবেন।-প্রেস বিজ্ঞপ্তি