সম্প্রতি, অনুষ্ঠিত ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরাম ২০১৯- এ ডুয়াল-গিগাবিট হোম গেটওয়ে জেডএক্সএনএফ এফ ৬৮০ ভি৯ উন্মোচন করল মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার প্রযুক্তি সেবাদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন।
বড়ো বাসার ক্ষেত্রেও সম্পূর্ণ কাভারেজ নিশ্চিত করবে ১০০০ মেগা ওয়াটের সমতুল্য আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার (ইআইআরপি) ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই গিগাবিট হোম গেটওয়ে পাশাপাশি, এটি নিশ্চিত করবে দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্ক যেখানে বাসার দেয়াল কোনো বাধা হিসেবে বিবেচিত হবে না।
জেডটিইর তৈরিকৃত ১ গিগাহার্জ সিপিইউ জেডএক্সএইচএন এফ ৬৮০ ভি৯ উচ্চ ডাটা প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পূর্ণ এবং দ্রুতগতির নেটওয়ার্ক ব্যবহারে ব্যবহারকারীর চমত্কার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
আটটি উচ্চমানসম্পন্ন ৩ডিবিআই অ্যান্টেনা এবং আটটি স্বতন্ত্র এক্সটারনাল সিগন্যাল অ্যামপ্লিফায়ার ডিভাইসটির ওয়্যারলেস কাভারেজ উন্নত ও বিস্তৃত করেছে যার ফলে-এর নেটওয়ার্ক সহজেই দেয়ালের বাধা পার হয়ে যেতে পারে এবং স্বাচ্ছ্যন্দে ১২০ স্কয়ার মিটার থেকে ২০০ স্কয়ার মিটার কাভারেজ নিশ্চিত করতে পারে।
এছাড়াও, জেডএক্সএনএফএন এফ ৬৮০ ভি৯ দূর্বল সংকেত সংশোধনে শক্তিশালী লো-ডেনসিটি প্যারিটি-চেক অ্যালগরিদমকে সমর্থন করে। যা কার্যকরীভাবে-এর অ্যান্টি-ইন্টারফেস পারফরমেন্স শক্তিশালী করে এবং কমপ্লেক্স এনভায়রনমেন্টেও কার্যকরী রাখে।
4*4@2.4 গিগাহার্টজ +4*4@5 গিগাহার্টজ ওয়াই-ফাই ইন্টারফেস ও চার গিগাবাইট পোর্টসের ব্যাকআপ সমৃদ্ধ এ ডিভাইস বিস্তৃত পরিসরে সত্যিকার অর্থেই নিশ্চিত করবে ডুয়াল-গিগাবাইট নেটওয়ার্ক।
উন্নত গবেষণা ও উন্নয়ন সক্ষমতা এবং বিশ্বব্যাপী-এর পণ্য ও সেবার ব্যাপক চাহিদার ও গ্রহণযোগ্যতার কারণে বৈশ্বিক সিপিই খাতে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই। ফিক্সড নেটওয়ার্ক পণ্যে আইএইচএস মার্কেট শেয়ার প্রতিবেদনে এ বছরের প্রথম প্রান্তিকে জেডটিই সিপিই (ডিএসএল অ্যান্ড এফটিটিএইচ) আয় অনুযায়ী বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থান লাভ করেছে।
গ্রাহক, ক্যারিয়ার, প্রতিষ্ঠান এবং সরকারি খাতের গ্রাহকদের জন্য অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা, মোবাইল ডিভাইস এবং এন্টারপ্রাইজ টেকনোলজি সল্যুশনে কাজ করে জেডটিই। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত একীভূতকরণে নিজেদের ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এর গ্রাহকদের এন্ড-টু-এন্ড উদ্ভাবনী সেবাদানে উত্কর্ষ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
হংকং এবং শেনঝেন (এইচ শেয়ার স্টক কোড: ০৭৬৩.এইচকে/ শেয়ার স্টক কোড: ০০০০৬৩.এসজেড) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জেডটিই ১৬০টিরও বেশি দেশে পণ্য বিক্রয়সহ নানা সেবাদান করে।