সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুরে বৃদ্ধা ফাতেমা বেগম (৭০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সেনবাগ পৌর শহরের থানা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই নিহত ফাতেমার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তিন জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। বাকি আসামিদেরে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।