রংপুরে সেনাবাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন শুরু

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় রংপুরে পাঁচ দিনব্যাপী “ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ” শীর্ষক বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন শুরু হয়েছে।

রবিবার সেনানিবাস অডিটরিয়ামে এ অনুশীলনের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় সকল সংস্থার কার্যক্রম অনুশীলন ও যথার্থতা যাচাই করা হবে এ কার্যক্রমে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, রংপুর সিটি করপোরেশন ও প্যাসিফিক কমান্ডের (যুক্তরাষ্ট্র) যৌথ উদ্যোগে এ বছর দুর্যোগ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দেশি-বিদেশি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন আবশ্যকীয় পরিকল্পনা প্রণয়ন, অগ্নিনির্বাপনী মহড়া, ভূমিকম্পে আক্রান্তদের উদ্ধার, চিকিত্সা, মানবসম্পদ ব্যবস্থাপনা পরিচালনা ও অনুশীলন করা হবে এ কার্যক্রমে।