আগৈলঝাড়ায় শনিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার মতিঝিল থানার সিআর মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে মতিঝিল থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিলন বালাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন এসআই শাহাবুদ্দিন। গ্রেফতারকৃত মিলন উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মঙ্গল বালার ছেলে। রবিবার মিলনকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।