অনেক দিন হলো মাঠের বাইরে তিনি। ভুগছেন কোমরের স্ট্রেস ইনজুরিতে। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও দলে ফিরছেন না। শোনা যাচ্ছিল, জাসপ্রিত বুমরাহর ফিরতে হলে অস্ত্রোপচার করাতে হবে। বোর্ডের ফিজিওথেরাপিস্টের সঙ্গে তাকে লন্ডনে উচ্চতর চিকিত্সার জন্য পাঠানো হয়। তবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্রের খবর হলো, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই, কেবল বিশ্রামেই সুস্থ হয়ে উঠবেন বুমরাহ। আসছে বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে যাবে বিরাট কোহলির দল। সব ঠিকঠাক থাকলে সেই সিরিজ দিয়েই আবারও ক্রিকেটে ফিরবেন সময়ের অন্যতম সেরা এই পেসার।