সোনালী ব্যাংক বগুড়া কলেজ রোড শাখার উদ্যোগে সম্প্রতি খেলাপি ঋণ আদায় এবং নতুন ঋণ বিতরণ উপলক্ষ্যে শাখা প্রাঙ্গণে কৃষকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এক মহাক্যাম্পের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক এ কে এম আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী জোনের জেনারেল ম্যানেজার আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মতিয়ার রহমান সরকার, প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান, পৌর কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ। মহাক্যাম্প অনুষ্ঠানে তাত্ক্ষণিকভাবে ৩০ জন খেলাপি ঋণ গ্রহীতার কাছ থেকে ৮ লাখ টাকা আদায় করা হয়।