ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে সিরি আ’তে নবাগত লিচ্চের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে বাধ্য হলো জুভেন্তাস। সেপ্টেম্বরের পর এই প্রথম পয়েন্ট খোয়াল দলটি। গোলশূন্য প্রথমার্ধের পর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পাওলো দিবালা। ছয় মিনিট পর লিচ্চে মার্কো মানকসুর পেনাল্টি থেকে সমতা ফেরায়। এই মৌসুমে তুরিনের ক্লাবটি লিগে দ্বিতীয়বারের মতো জয় তুলে নিতে ব্যর্থ হলো। অন্য ম্যাচে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান পার্মার সঙ্গে ২-২ গোলে ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হারায়। মৌসুমের শুরু থেকে ছয় খেলায় গোলহীন ছিলেন দিবালা। এরপর শেষ চার খেলায় চার গোল করলেন এই আর্জেন্টাইন।