মহাভারতের দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন। শুধু তাই নয়, মহাভারত নিয়ে নির্মিত অন্যান্য সিনেমার তুলনায় এটি হবে অনেকটাই আলাদা। এই ছবিতে মহাকাব্যকে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরবেন প্রযোজক-পরিচালকরা। সেখানে দীপিকা অর্থাত্ দ্রৌপদীর দৃষ্টিভঙ্গিতে উঠে আসবে মহাভারতের কাহিনি।
মহাভারতের পুরুষ চরিত্রগুলোকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবিটি। সেখানে দ্রৌপদীর চরিত্র যেন কেবলই নিমিত্ত মাত্র। অথচ মহাভারতের কাহিনির ভিত্তি প্রস্তরের বেশিরভাগটাই দ্রৌপদীর চরিত্রের মধ্যে লুকিয়ে। কিন্তু সেভাবে চিত্রনাট্যে কখনোই স্থান পায়নি দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি। সেই ভাবনাই এবার চুরমার করে দিতে চাইছেন প্রযোজক মধু মন্তেনা। দীপিকা বলেন, ‘প্রচলিত ধারা ভাঙা আমার উদ্দেশ্য। এ জন্যই এই সিনেমার সঙ্গে আমি যুুক্ত রয়েছি। এই সময় এসে আমাদের পুরুষ কেন্দ্রিক পুরোনো চিন্তা-ভাবনা দূর করার সময় এসেছে।’